• Quiz kutir logo
    • Home
    • Exams
    • Free Tests
    • About
  • Sign In
Quiz Kutir logo
  • Home
  • Exams
  • Free Tests
  • About Us
  • Terms
  • Privacy

© 2024 Quiz Kutir • Sitemap • Built by IH Sajjad
  • fbVisit our Facebook page
  • ytVisit our Youtube channel
HSCAllBangla 1st (HSC)

অপরিচিতা গল্পের MCQ Test

0.0/5(0 review)

এই অপরিচিতা গল্পের MCQ Test Test টি তোমার সহজ ও কার্যকর অনুশীলনের জন্য তৈরি করা হয়েছে। এখানে ৯২টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন রয়েছে, যেগুলোর অনেকগুলোই বিভিন্ন সময়ের অনুষ্ঠিত বিগত পরীক্ষাগুলোতে এসেছে।

MCQ পরীক্ষায় ভালো ফল করার সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত অনুশীলন করা। অনেক সময় অফলাইনে MCQ প্র্যাকটিস করা একটু বিরক্তিকর বা সময়সাপেক্ষ হয়ে যায়, তাই এখানে সহজভাবে অনলাইন MCQ প্র্যাকটিস করার সুযোগ রাখা হয়েছে।

যদি তুমি অফলাইনে অনুশীলন করতে চাও, তাহলে সম্পূর্ণ MCQ প্রশ্নগুলো PDF আকারেও ডাউনলোড করতে পারবে। নিয়মিত এই ধরনের MCQ প্র্যাকটিস করলে Bangla 1st (HSC) বিষয়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো আরও পরিষ্কারভাবে আয়ত্ত করা সম্ভব।

📑 এই পেজে যা যা রয়েছে
  • অপরিচিতা গল্পের MCQ Test Test
  • অপরিচিতা গল্পের MCQ Test PDF ডাউনলোড
  • রিভিউ এবং ফিডব্যাক

অপরিচিতা গল্পের MCQ Test Test শুরু করো

নিচে দেওয়া MCQ গুলো অনুশীলন করে তুমি সহজেই নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে। প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথেই নিচে সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখা যাবে, ফলে সাথে সাথে নিজের ভুলগুলো বুঝে নেওয়া সম্ভব।

কুইজের ডান পাশে বা নিচে একটি লাইভ কাউন্টার রয়েছে, যেখানে তুমি দেখতে পারবে এখন পর্যন্ত কতটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, কতটি সঠিক হয়েছে এবং কতটি ভুল হয়েছে। এর মাধ্যমে পুরো টেস্টের অগ্রগতি ও নিজের পারফরম্যান্স এক নজরেই বুঝতে পারবে।

  • 1. 'অপরিচিতা' গল্পের বিশেষ দিক কোনটি?

    উত্তরঃ নারীর ব্যক্তিত্বের জাগরণ

  • 2. ট্রেনের কামরার অপরিচিতা মেয়েটি কোন স্টেশনে নামল?

    উত্তরঃ কানপুর

  • 3. 'অপরিচিতা' গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না মাপার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?

    উত্তরঃ হীনম্মন্যতা

  • 4. শম্ভুনাথ বাবুর বয়স কত?

    উত্তরঃ প্রায় চল্লিশ বছর

  • 5. বিয়ে ভেঙে যাবার পর কল্যাণী কিসের ব্রত গ্রহণ করেছে?

    উত্তরঃ মেয়েদের শিক্ষার

  • 6. রেল ভ্রমণকালে দেখা মেয়েটির সুধাকণ্ঠকে অনুপম কিসের সাথে তুলনা করেছে?

    উত্তরঃ সোনার কাঠি

  • 7. অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারল না?

    উত্তরঃ সাহস নেই বলে

  • 8. বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো?

    উত্তরঃ কলকাতা

  • 9. বিয়ে সম্পর্কে মামার বিশেষ মতের কারণ কী?

    উত্তরঃ সম্বন্ধ করে যাতে ঠকতে না হয়

  • 10. 'তলায় সামান্য কিছু আছে'- এ বাক্যে কী ফুটে উঠেছে?

    উত্তরঃ বৈষয়িক সম্পত্তি যৎসামান্য এখনো আছে

  • 11. বিয়েবাড়িতে ঢুকে মামা খুশি হলেন না কেন?আপ্যায়নে কমতি থাকায়

    উত্তরঃ আয়োজন আশানুরূপ না হওয়ায়

  • 12. 'মন্দ নয় হে। খাঁটি সোনা বটে।'- বাক্যটিতে প্রকাশ পেয়েছে—

    উত্তরঃ কল্যাণীর রূপ

  • 13. অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই মনে করার কারণ-

    উত্তরঃ অতি আদুরে

  • 14. অনুপমকে বিবাহ আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কেন?

    উত্তরঃ মামার হীনম্মন্যতার কারণে

  • 15. 'ফল্গু' কী? সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া

    উত্তরঃ অন্তঃসলিলা নদী

  • 16. অনুপম কেমন প্রকৃতির লোক?

    উত্তরঃ ব্যক্তিত্বহীন

  • 17. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'অপরিচিতা' গল্পে নিতান্ত ভালো মানুষ কে?

    উত্তরঃ অনুপমের মা

  • 18. অনুপমের উপর তার মামার ছিল-

    উত্তরঃ একচ্ছত্র আধিপত্য

  • 19. অনুপমের মায়ের চোখের পলক পড়ছে না কেন?

    উত্তরঃ কল্যাণীকে দেখে

  • 20. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

    উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

  • 21. কোন ঘটনায় অনুপমের মন 'পুলকের আবেশে' ভরে গিয়েছিল?

    উত্তরঃ বিবাহ না করতে কল্যাণীর পণ

    ব্যাখ্যাঃ কারণ অনুপম মনে করে কল্যাণী তাকে আজও মনে রেখেছে, তাই বিয়ে না করতে পণ করেছে।

  • 22. আসর জমাতে অদ্বিতীয় কে?

    উত্তরঃ হরিশ

  • 23. "আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।"- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর-

    উত্তরঃ আত্মমর্যাদাবোধ

  • 24. 'জড়িমা' শব্দের অর্থ কী?

    উত্তরঃ আড়ষ্টতা

  • 25. কোন ঘটনাকে 'অপরিচিতা' গল্পের শীর্ষমুহূর্ত বলা যায়?

    উত্তরঃ শম্ভুনাথ কর্তৃক কন্যা-সম্প্রদানে অসম্মতি

    ব্যাখ্যাঃ সব আয়োজন শেষে শম্ভুনাথ সেন অনুপমের মামার হীন মানসিকতা দেখে যখন কন্যা দান করতে অসম্মত হন তখন গল্পের কাহিনি অন্যদিকে মোড় নেয়। ঐ মুহূর্ত হলো গল্পের শীর্ষ মুহূর্ত।

  • 26. 'অপরিচিতা' গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ কী ছিল?

    উত্তরঃ আত্মমর্যাদা

    ব্যাখ্যাঃ বিয়ের আসরে সেকরাকে দিয়ে গহনা পরীক্ষা করালে এবং ফর্দ টুকে রাখলে তা শম্ভুনাথ সেনের আত্মমর্যাদায় আঘাত লাগে।

  • 27. 'অপরিচিতা' গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায়—

    উত্তরঃ বিনু

  • 28. 'অপরিচিতা' গল্পে 'মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই' তার শাস্তির উপায় কী' উক্তিতে প্রকাশ পেয়েছে-

    উত্তরঃ শম্ভুনাথ বাবুর সাহসিকতা

    ব্যাখ্যাঃ মেয়ের বিয়ে নিয়ে শম্ভুনাথ সেনের কোনো চিন্তা নেই। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মমর্যাদা। তাই সাহসিকতার সাথে তিনি মেয়ের বিয়ে ভেঙে দেন।

  • 29. 'গজানন' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

    উত্তরঃ গজ আনন যার

  • 30. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?

    উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

    ব্যাখ্যাঃ ১২৮৪ বঙ্গাব্দে মাত্র ষোলো বছর বয়সে 'ভিখারিনী' গল্প রচনা করে ছোটগল্প লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন।

  • 31. 'শেষের কবিতা' কী?

    উত্তরঃ উপন্যাস

    ব্যাখ্যাঃ 'শেষের কবিতা' উপন্যাসটি প্রকাশ পায় ১৯২৯ সালে।

  • 32. 'অপরিচিতা' গল্প অনুযায়ী দৈর্ঘ্যে বা হিসাবে কোন জীবনটা বড় নয়?

    উত্তরঃ সাতাশ বছর বয়সের জীবন

    ব্যাখ্যাঃ 'অপরিচিতা' গল্পের নায়ক অনুপমের জীবনটা দৈর্ঘ্যের হিসাবে বড় নয়।

  • 33. 'সেই ইতিহাসটুকু আকারে ছোট।'- এখানে কিসের ইতিহাসের কথা বলা হয়েছে?

    উত্তরঃ অনুপমের রেলভ্রমণের

  • 34. অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী?

    উত্তরঃ এমএ

  • 35. ছেলেবেলায় অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশায় তাকে কোন ফুলের সাথে তুলনা করতেন?

    উত্তরঃ শিমুল

  • 36. ছেলেবেলায় অনুপমের সুন্দর চেহারা নিয়ে পন্ডিতমশায় তাকে কোন ফলের সাথে তুলনা করতেন?

    উত্তরঃ মাকাল

  • 37. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?

    উত্তরঃ ওকালতি

  • 38. অনুপম কার হাতে মানুষ?

    উত্তরঃ মামার

  • 39. কন্যার পিতা মাত্রেই অনুপমকে কী বলে স্বীকার করবেন?

    উত্তরঃ সৎপাত্র

  • 40. কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে?

    উত্তরঃ অনুপমকে

    ব্যাখ্যাঃ অন্নে পরিপূর্ণ যে, তাকে বলা হয় অন্নপূর্ণা অর্থাৎ দেবী দুর্গা।

  • 41. অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়?

    উত্তরঃ ছয়

  • 42. কে তামাকটুকু পর্যন্ত খায় না?

    উত্তরঃ অনুপম

  • 43. কেমন ঘর থেকে অনুপমের সম্বন্দ্ব এসেছিল?

    উত্তরঃ বড় বড় ঘর থেকে

  • 44. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ, তার-

    উত্তরঃ প্রভাব

    ব্যাখ্যাঃ অনুপমের পিতার মৃত্যুর পর তার মামাই তাদের পরিবারের দায়িত্ব নেন। পরিবারে তার প্রভাবের কথা বোঝাতেই অনুপম মামাকে 'ভাগ্যদেবতার প্রধান এজেন্ট' বলে।

  • 45. 'অপরিচিতা' গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল?

    উত্তরঃ মামার

    ব্যাখ্যাঃ বিবাহ সম্পর্কে মামার মত হলো ধনীর কন্যা নয়, যে মেয়েকে বাড়ির বউ করে আনবেন সে মাথা হেঁট করে আসবে।

  • 46. টাকার প্রতি আসক্তিটা মামার কিসের সাথে জড়িত?

    উত্তরঃ অস্থি-চামড়ার সাথে

  • 47. অনুপমের বন্ধুর নাম কী?

    উত্তরঃ হরিশ

    ব্যাখ্যাঃ হরিশ মানুষটা ছিল রসিক।

  • 48. কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?

    উত্তরঃ বসন্তের

  • 49. হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল?

    উত্তরঃ আসর জমাতে

  • 50. মামা কাকে পেলে ছাড়তে চান না?

    উত্তরঃ হরিশকে

  • 51. মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাবার খবরটা কেমন?

    উত্তরঃ গুরুত্বপূর্ণ

  • 52. পশ্চিমে মেয়ের বাবা কী অবস্থায় থাকেন?

    উত্তরঃ গরিব গৃহস্থের মতো

  • 53. বরের হাট মহার্ঘ কেন?

    উত্তরঃ যৌতুকের কারণে

    ব্যাখ্যাঃ মহার্ঘ অর্থ অত্যন্ত দামি, মহামূল্য বা দুর্মূল্য।

  • 54. অনুপমের মামার মন নরম হলো কেন?

    উত্তরঃ মেয়ের বাবার অর্থের লোভে

  • 55. কলকাতার বাইরে বাকি পৃথিবীটাকে আন্দামান দ্বীপের অন্তর্গত মনে করায় মামার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

    উত্তরঃ কাণ্ডজ্ঞানহীনতা

    ব্যাখ্যাঃ কূপমণ্ডুকতা অর্থ সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট বা অল্পজ্ঞ।

  • 56. বিনুদার ভাষাটা কেমন?

    উত্তরঃ অত্যন্ত আঁট

  • 57. 'অপরিচিতা' গল্পের কন্যার পিতার নাম কী?

    উত্তরঃ শম্ভুনাথ সেন

  • 58. কী কারণে মামার মুখ অনর্গল ছুটছিল?

    উত্তরঃ ধন-মানের বাগাড়ম্বরে

  • 59. অনুপমের দৃষ্টিতে দেনা-পাওনার বিষয়টি কেমন ছিল?

    উত্তরঃ সাধারণ

  • 60. বরযাত্রীর বাদ্য বাজনাকে অনুপম কী বলে অভিহিত করেছে?

    উত্তরঃ বর্বর কোলাহল

  • 61. 'অপরিচিতা' গল্পের বিয়ের আয়োজন কী রকমের ছিল?

    উত্তরঃ নিতান্ত মধ্যম রকমের

  • 62. "তিনি কোনোমতেই কারও কাছে ঠকিবেন না।"-এই 'তিনি' কে?

    উত্তরঃ মামা

  • 63. পাত্রীপক্ষের গহনাগুলো কেমন?

    উত্তরঃ যেমন মোটা তেমনি বিশ্রী

    ব্যাখ্যাঃ যেমন মোটা তেমনি ভারী- এর মধ্য দিয়ে প্রকাশ পায় গহনাগুলো নিখাদ, একদম খাঁটি।

  • 64. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা কার নেই?

    উত্তরঃ শম্ভুনাথ সেনের

    ব্যাখ্যাঃ অনুপমের মামার হীন মানসিকতা ও অনুপমের অসহায় অবস্থা দেখে শম্ভুনাথ সেন মেয়ের বিয়ে দিতে অস্বীকার করেন।

  • 65. মামা বিবাহ সম্বন্দ্বের কথা তুলতে পারেন না কেন?

    উত্তরঃ লজ্জায়

    ব্যাখ্যাঃ মামার নীচ মানসিকতার কারণে অনুপমের বিয়ে ভেঙে যায়। তাই লজ্জায় মামা আর বিয়ের কথা তুলতে পারেন না।

  • 66. 'অপরিচিতা' গল্পের নায়িকার নাম কী?

    উত্তরঃ কল্যাণী

  • 67. শম্ভুনাথ সেন পেশায় কী?

    উত্তরঃ ডাক্তার

  • 68. 'জায়গা আছে'- এটি অনুপমের জীবনে কী হিসেবে প্রতিভাত হয়েছে?

    উত্তরঃ চিরজীবনের অনির্বাণ আশা

  • 69. অনুপম যখন কল্যাণীর পাশে আসে তখন তার বয়স কত ছিল?

    উত্তরঃ তেইশ

  • 70. 'মাকাল ফল' কথাটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়?

    উত্তরঃ গুণহীন

    ব্যাখ্যাঃ অনুপম দেখতে সুন্দর হলেও গুণহীন হওয়ায় তার শিক্ষক তাকে 'মাকালফল' বলে বিদ্রূপ করত।

  • 71. 'দক্ষযজ্ঞ' বলতে 'অপরিচিতা' গল্পে কোনটিকে বুঝানো হয়েছে?

    উত্তরঃ হট্টগোল

  • 72. 'অপরিচিতা' গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

    উত্তরঃ সবুজপত্র

    ব্যাখ্যাঃ 'সবুজপত্র' পত্রিকায় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায় 'অপরিচিতা' গল্পটি প্রথম প্রকাশিত হয়।

  • 73. 'অপরিচিতা' কোন পুরুষের জবানিতে লেখা গল্প?

    উত্তরঃ উত্তম পুরুষ

  • 74. অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারল না?

    উত্তরঃ সাহস নেই বলে

  • 75. বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো?

    উত্তরঃ কলকাতা

  • 76. বিয়ে সম্পর্কে মামার বিশেষ মতের কারণ কী?

    উত্তরঃ সম্বন্ধ করে যাতে ঠকতে না হয়

  • 77. 'তলায় সামান্য কিছু আছে'- এ বাক্যে কী ফুটে উঠেছে?

    উত্তরঃ বংশমর্যাদা এখনো শেষ হয় নাই

  • 78. বিয়েবাড়িতে ঢুকে মামা খুশি হলেন না কেন?

    উত্তরঃ আয়োজন আশানুরূপ না হওয়ায়

  • 79. 'মন্দ নয় হে। খাঁটি সোনা বটে!'- বাক্যটিতে প্রকাশ পেয়েছে-

    উত্তরঃ কল্যাণীর রূপ

  • 80. অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই মনে করার কারণ-

    উত্তরঃ অতি অনুগত

  • 81. অনুপমকে বিবাহ আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কেন?

    উত্তরঃ মামার হীনম্মন্যতার কারণে

  • 82. 'ফল্গু' কী?

    উত্তরঃ অন্তঃসলিলা নদী

  • 83. অনুপম কেমন প্রকৃতির লোক?

    উত্তরঃ ব্যক্তিত্বহীন

  • 84. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'অপরিচিতা' গল্পে নিতান্ত ভালো মানুষ কে?

    উত্তরঃ অনুপম নিজে

  • 85. অনুপমের উপর তার মামার ছিল-

    উত্তরঃ একচ্ছত্র আধিপত্য

  • 86. অনুপমের মায়ের চোখের পলক পড়ছে না কেন?

    উত্তরঃ কল্যাণীকে দেখে

  • 87. 'সবুজপত্র' মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন-

    উত্তরঃ প্রমথ চৌধুরী

  • 88. অনুপম ও কল্যাণীর বিয়ে না হওয়ার কারণ হিসেবে কোনটি গ্রহণযোগ্য?

    উত্তরঃ যৌতুকপ্রথা

  • 89. 'অপরিচিতা' রবীন্দ্রনাথের সংকলন হয়েছিল?

    উত্তরঃ গল্পস্বল্প

  • 90. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?

    উত্তরঃ ১৮৬১

    ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১২৬৮ কলকাতার বঙ্গাব্দের ২৫-এ বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।

  • 91. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?

    উত্তরঃ ১৯৪১

  • 92. 'অপরিচিতা' রবীন্দ্রনাথের কোন গ্রন্থে প্রথম সংকলন হয়েছিল?

    উত্তরঃ গল্পসপ্তক

এই অপরিচিতা গল্পের MCQ Test Test সম্পন্ন করার জন্য ধন্যবাদ। যেসব প্রশ্নে ভুল হয়েছে সেগুলোর ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিলে বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। এভাবে নিয়মিত MCQ চর্চা করলে HSC পরীক্ষার প্রস্তুতি আরও শক্ত হবে। তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে নিয়মিত MCQ Test অনুশীলন করতে থাকো।

আপনার অপরিচিতা গল্পের MCQ Test প্র্যাকটিস শেষ!

আশাকরছি আপনি বেশ ভালো করেছে। আপনি কত পেয়েছে সেটি কমেন্টে জানিয়ে দিন।

আর ফলাফল আশানুরূপ না হলে হতাশ হওয়ার কোনো কারোন নেই এটি একটি প্রাক্টিস Test ছিল। ভুলগুলোর ব্যাখ্যা দেওয়া থকালে সেগুলা পড়েফেলুন। প্রয়োজনে অপরিচিতা গল্পটি ভালোভাবে পড়ে এক্সামটি আবার দিয়ে দেখুন আশা করছি ভালো করবেন।

এই Test টি আবার দিতে চাইলে পেইজটি রিলোড দিন এতে সবগুলো ডেটা মুছে যাবে এবং আবার প্র্যাকটিস করতে পারবেন। সবকিছু মিলিয়ে এক্সামটি আপনার কেমন লাগলো নিছে রেটিং সহ ফিডব্যাক জানাতে পারেন। আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

আপনি যদি আরও HSC বাংলা ১ম এর বিভিন্ন অধ্যায়ের MCQ Test দিতে চান, তাহলে নিচের লিংকগুলো দেখুন:

  • মাসি পিসি গল্পের MCQ Test
  • বিদ্রোহী কবিতা MCQ Test

আপনার বন্ধুদের সাথে এই অপরিচিতা গল্পের MCQ Test টি গুলো শেয়ার করুন, যেন সবাই মিলে ভালো রেজাল্ট করতে পারেন। শুভকামনা! আপনার HSC পরীক্ষায় সফলতা কামনা করছি।

📚 সম্পূর্ণ অপরিচিতা গল্পের MCQ Test গুলো PDF হিসেবে ডাউনলোড করুন!

অফলাইনে পড়ার জন্য ব্যাখ্যাসহ সব প্রশ্ন ও উত্তর এক ক্লিকে ডাউনলোড করুন

✓ সব প্রশ্ন✓ উত্তরসহ✓ ব্যাখ্যাসহ✓ PDF ফরম্যাট
Sign in to write a review.

No reviews yet.

Test Results

Selected

0

Correct

0

Wrong

0