মাসি পিসি গল্পের MCQ Test | অনলাইন MCQ পরীক্ষা ও PDF
0.0/5(0 review)
মাসি পিসি গল্পের MCQ এর মাধ্যমে তুমি Bangla 1st (HSC) বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলো অনলাইনে অনুশীলন করতে পারবে। এই টেস্টে মোট ৩৯টি MCQ প্রশ্ন রয়েছে, যা তোমার প্রস্তুতি যাচাই করতে এবং পরীক্ষার আগে নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে সাহায্য করবে।
MCQ পরীক্ষায় ভালো ফল করার সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত অনুশীলন করা। অনেক সময় অফলাইনে MCQ প্র্যাকটিস করা একটু বিরক্তিকর বা সময়সাপেক্ষ হয়ে যায়, তাই এখানে সহজভাবে অনলাইন MCQ প্র্যাকটিস করার সুযোগ রাখা হয়েছে।
যদি তুমি অফলাইনে অনুশীলন করতে চাও, তাহলে সম্পূর্ণ MCQ প্রশ্নগুলো PDF আকারেও ডাউনলোড করতে পারবে। নিয়মিত এই ধরনের MCQ প্র্যাকটিস করলে Bangla 1st (HSC) বিষয়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো আরও পরিষ্কারভাবে আয়ত্ত করা সম্ভব।
নিচে দেওয়া MCQ গুলো অনুশীলন করে তুমি সহজেই নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে। প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথেই নিচে সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখা যাবে, ফলে সাথে সাথে নিজের ভুলগুলো বুঝে নেওয়া সম্ভব।
কুইজের ডান পাশে বা নিচে একটি লাইভ কাউন্টার রয়েছে, যেখানে তুমি দেখতে পারবে এখন পর্যন্ত কতটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, কতটি সঠিক হয়েছে এবং কতটি ভুল হয়েছে। এর মাধ্যমে পুরো টেস্টের অগ্রগতি ও নিজের পারফরম্যান্স এক নজরেই বুঝতে পারবে।
1. মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ব্যাখ্যাঃ মানিক বন্দ্যোপাধ্যায় ৪৮ বছর বয়সে কলকাতায় মারা যান।
4. বাহকের মাথায় খড় চাপাতে কে ব্যস্ত ছিল?
উত্তরঃ কৈলাশ
5. সালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কত জন?
উত্তরঃ দুই জন
ব্যাখ্যাঃ যে দুই জন খড় তুলে দিচ্ছে তাদের একজনের বয়স হয়েছে, আধাপাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝবয়সী, বেঁটে, জোয়ান, মাথায় রুক্ষ চুল।
6. কৈলাশের মাথার চুল কেমন ছিল?
উত্তরঃ কদমছাঁটা রুক্ষ
7. প্রৌঢ়া বিধবা মানে-
উত্তরঃ চল্লিশোর্ধ্ব স্বামীহীন নারী
ব্যাখ্যাঃ মাসি-পিসিকে প্রৌঢ়া বলা হয়েছে।
8. কৈলাশের কথা আহ্লাদি কান পেতে শোনে কেন?
উত্তরঃ স্বামীর খবর জানতে কৌতূহলী বলে
9. কী বিক্রি করে মাসি-পিসি জগুকে ভালো-মন্দ দশটা জিনিস খাইয়েছে?
উত্তরঃ ছাগল
ব্যাখ্যাঃ জগু সম্পর্কে মাসি-পিসির মেয়ের জামাই। তাই জগু বাড়িতে এলে তার আদর-যত্নের জন্য তারা ছাগল বিক্রি করে দেয়।
10. আহ্লাদির বাবা, মা, ভাই কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায়?
উত্তরঃ কলেরা
11. মাসি-পিসি আহ্লাদির বাবার আশ্রয়ে মাথা গুঁজে আছে কত দিন?
উত্তরঃ অনেক দিন
12. দুর্ভিক্ষের সময়ে মাসি-পিসিদের থাকাটা বরাদ্দ রেখে খাওয়াটা ছাঁটাই করার কারণ-
উত্তরঃ অর্থনৈতিক সংকট
ব্যাখ্যাঃ মাসি-পিসিরা তাদের ভাই আর বোনের ভিটেতেই থাকত ও খেত। কিন্তু দুর্ভিক্ষের কারণে তাদের নিজেদেরই খাদ্য জোটে না তাই বাধ্য হয়ে আহ্লাদির পিতা তাদের থাকাটা রেখে খাওয়াটা ছেঁটে দেয়।
13. মাসি-পিসির মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ-
উত্তরঃ তাদের বয়স ও অবস্থা এক
ব্যাখ্যাঃ মাসি-পিসি উভয়েই বিধবা এবং অসহায় দরিদ্র নারী।
14. "উড়ে এসে জুড়ে বসা" এটি একটি-
উত্তরঃ প্রবাদ
ব্যাখ্যাঃ প্রবাদটি মাসির ক্ষেত্রে প্রযোজ্য। কারণ মাসি তার বোনের বাড়ি অর্থাৎ পিসির বাপের বাড়ি এসে থাকে।
15. আহ্লাদি ঘরে এসে পড়ায় মাসি-পিসির মধ্যকার মিল কী হলো?
উত্তরঃ জমজমাট
ব্যাখ্যাঃ কারণ তারা উভয়েই আহ্লাদিকে ভালোবাসে।
16. আহ্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে?
উত্তরঃ গোকুলের
17. আহ্লাদিকে একা রেখে কোথাও যেতে মাসি-পিসির সাহস হয় না কেন?
উত্তরঃ একা পেয়ে কেউ তার ক্ষতি করবে ভেবে
18. "ভাঁওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব।"-এখানে 'ভাঁওতা' শব্দের প্রতিরূপ হলো-
ব্যাখ্যাঃ জোতদারের লোকেরা ফিরে এসে ঘরে আগুন দিতে পারে এই আশঙ্কায় মাসি-পিসি ঘড়া থেকে জল দিয়ে গামলায় কম্বল ভিজিয়ে রাখে।
22. গল্পের শেষে মাসি-পিসি কিসের আয়োজন করে রাখে?
উত্তরঃ যুদ্ধের
23. 'কাটারি' শব্দের অর্থ কোনটি?
উত্তরঃ কাটবার অস্ত্র
ব্যাখ্যাঃ পিসি কাটারি হাতে ঘর থেকে বের হয়ে আসে কানাই আর তার দলবলকে শায়েস্তা করতে।
24. 'রসুই চালা' শব্দটির অর্থ কী?
উত্তরঃ রান্নাঘর
25. 'মাসি-পিসি' গল্পটি প্রথম প্রকাশিত হয় নিম্নের কোন পত্রিকায়?
উত্তরঃ পূর্বাশা
ব্যাখ্যাঃ 'পূর্বাশা' পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রথম প্রকাশ পায়।
26. "জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি সোয়ামির কাছে না যেতে চায় খুন হবার ভয়ে?"-উক্তিটিতে প্রকাশ পেয়েছে মাসি-পিসি চরিত্রের-
উত্তরঃ সাহসিকতা ও বুদ্ধিমত্তা
ব্যাখ্যাঃ মাসি-পিসিকে কৈলাশ হুমকি দেয় মেয়েকে জামাইয়ের বাড়ি পাঠাতে, না হলে জামাই মামলা করবে। এ কথা শুনে মাসি-পিসি আলোচ্য উক্তিটি করে কৈলাশকে থামিয়ে দেয়। যার মধ্য দিয়ে মাসি-পিসির সাহসিকতা ও বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে।
27. 'মাসি-পিসি' গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত?
উত্তরঃ কলেরা
ব্যাখ্যাঃ এ রোগে আহ্লাদির মা, বাবা আর ভাই মারা যায়।
28. 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির বাবা কী রোগে মারা গিয়েছিল?
উত্তরঃ কলেরা
ব্যাখ্যাঃ এ রোগে আহ্লাদির মা, বাবা আর ভাই মারা যায়।
29. আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাশকে জানায়-
উত্তরঃ মামলা করে
ব্যাখ্যাঃ জগু তার স্ত্রী আহ্লাদিকে নির্যাতন করে বলে মাসি-পিসি তাকে জগুর কাছে পাঠায় না। তাই জগু মামলা করে আহ্লাদিকে নিয়ে যেতে চায়।
30. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৯০৮
ব্যাখ্যাঃ মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করে।।
31. 'মাসি-পিসি' গল্পে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভকরেছে-
উত্তরঃ মাসি-পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ
32. আহ্লাদিকে রক্ষার জন্য মাসি-পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো-
উত্তরঃ সংগ্রামশীলতা
33. 'মাসি-পিসি' গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে?
উত্তরঃ রহমানের
34. সালতি কী কাঠের তৈরি?
উত্তরঃ তাল বা শাল
ব্যাখ্যাঃ সালতি- শালকাঠ বা তালকাঠ দিয়ে তৈরি সরু ডোঙ্গা বা নৌকা।
রহিমা স্বামীর নির্যাতন সইতে না পেরে বিধবা ফুফু রাহেলা বেগমের নিকট চলে আসে। গ্রামের মাতব্বরের ছেলে জগলুর কুদৃষ্টি পড়ে তার ওপর। দৃঢ়প্রত্যয়ী রাহেলা বেগম মা-পাখির মতো আগলে রাখে অনাথা রহিমাকে।
37. উদ্দীপকটিতে 'মাসি-পিসি' গল্পের কোন দিকের প্রতিফলন ঘটেছে?
উত্তরঃ পুরুষের লালসা
উদ্দীপকটি পড়ে 38 ও 39 নং প্রশ্নের উত্তর দাও:
হঠাৎ দাওয়া থেকে ছুটে এসে মুহূর্তে হালিমার চুলের গোছাটা ধরল আবুল। তারপর কোনো চিন্তা না করে সজোরে একটা লাথি বসিয়ে দিল ওর তলপেটে। উহ্! মাগো বলে পেটটা চেপে ধরে মাটিতে বসে পড়ল হালিমা।
38. উদ্দীপকের আবুলের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে-
উত্তরঃ জগু
39. উদ্দীপকের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের যে দিকটি সংগতিপূর্ণ-
উত্তরঃ নারীর নির্যাতিত রূপ
এই মাসি পিসি গল্পের MCQ সম্পন্ন করার জন্য ধন্যবাদ। যেসব প্রশ্নে ভুল হয়েছে সেগুলোর ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিলে বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। এভাবে নিয়মিত MCQ চর্চা করলে HSC পরীক্ষার প্রস্তুতি আরও শক্ত হবে। তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে নিয়মিত MCQ Test অনুশীলন করতে থাকো।
📚 সম্পূর্ণ মাসি পিসি গল্পের MCQ গুলো PDF হিসেবে ডাউনলোড করুন!
অফলাইনে পড়ার জন্য ব্যাখ্যাসহ সব প্রশ্ন ও উত্তর এক ক্লিকে ডাউনলোড করুন