HSC ICT 5th Chapter MCQ Test | ৪০+ প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ (PDF)
0.0/5(0 review)
এই HSC ICT 5th Chapter MCQ Test টি তোমার সহজ ও কার্যকর অনুশীলনের জন্য তৈরি করা হয়েছে। এখানে ৪২টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন রয়েছে, যেগুলোর অনেকগুলোই বিভিন্ন সময়ের অনুষ্ঠিত বিগত পরীক্ষাগুলোতে এসেছে।
MCQ পরীক্ষায় ভালো ফল করার সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত অনুশীলন করা। অনেক সময় অফলাইনে MCQ প্র্যাকটিস করা একটু বিরক্তিকর বা সময়সাপেক্ষ হয়ে যায়, তাই এখানে সহজভাবে অনলাইন MCQ প্র্যাকটিস করার সুযোগ রাখা হয়েছে।
যদি তুমি অফলাইনে অনুশীলন করতে চাও, তাহলে সম্পূর্ণ MCQ প্রশ্নগুলো PDF আকারেও ডাউনলোড করতে পারবে। নিয়মিত এই ধরনের MCQ প্র্যাকটিস করলে ICT (HSC) বিষয়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো আরও পরিষ্কারভাবে আয়ত্ত করা সম্ভব।
নিচে দেওয়া MCQ গুলো অনুশীলন করে তুমি সহজেই নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে। প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথেই নিচে সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখা যাবে, ফলে সাথে সাথে নিজের ভুলগুলো বুঝে নেওয়া সম্ভব।
কুইজের ডান পাশে বা নিচে একটি লাইভ কাউন্টার রয়েছে, যেখানে তুমি দেখতে পারবে এখন পর্যন্ত কতটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, কতটি সঠিক হয়েছে এবং কতটি ভুল হয়েছে। এর মাধ্যমে পুরো টেস্টের অগ্রগতি ও নিজের পারফরম্যান্স এক নজরেই বুঝতে পারবে।
1. মেশিন ভাষার সুবিধা কোনটি?
উত্তরঃ প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকরি হয়
ব্যাখ্যাঃ মেশিন ভাষা কম্পিউটারের নিজস্ব ভাষা, তাই প্রোগ্রাম সরাসরি চালানো যায় এবং দ্রুত কার্যকর হয়।
2. double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি?
উত্তরঃ %If
ব্যাখ্যাঃ C-তে double টাইপের ভ্যালু প্রিন্ট বা ইনপুট করার জন্য %lf ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়, কারণ %f শুধুমাত্র float-এর জন্য।
3. নিচের কোনটি দ্বি-মাত্রিক অ্যারের উদাহরণ?
উত্তরঃ mark [5] [6]
4. প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়?
উত্তরঃ সিনট্যাক্স ভুল
5. সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের?
উত্তরঃ ৬
ব্যাখ্যাঃ C ভাষায় ৬ ধরনের রিলেশনাল অপারেটর আছে: ==, !=, >, <, >=, <=।
6. নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়?
উত্তরঃ function
ব্যাখ্যাঃ C ভাষায় break, if, else সংরক্ষিত শব্দ, কিন্তু function সংরক্ষিত নয়।
7. টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
উত্তরঃ ২৫৫
ব্যাখ্যাঃ একটি টেক্সট ডেটা টাইপ (char) সাধারণত ১ বাইট, তাই সর্বোচ্চ ২৫৫টি ভিন্ন বর্ণ রাখা সম্ভব।
8. নিচের কোনটি সঠিক চলক?
উত্তরঃ test1
ব্যাখ্যাঃ সঠিক চলকের নাম অক্ষর, সংখ্যা এবং আন্ডারস্কোর ব্যবহার করে শুরু হতে হবে এবং স্পেস বা বিশেষ চিহ্ন (@, *) ব্যবহার করা যাবে না। তাই test_1 সঠিক।
9. প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ ডিবাগিং
10. সমপ্রকৃতির ডেটার সমাবেশকে কি বলা হয়?
উত্তরঃ অ্যারে
ব্যাখ্যাঃ একই ধরনের ডেটার একটি ক্রমবদ্ধ সমাবেশকে অ্যারে বলা হয়।
11. C ভাষায় সঠিক ব্লক কোনটি?
উত্তরঃ st_name
ব্যাখ্যাঃ C ভাষায় ব্লক বা চলকের নামে অক্ষর, সংখ্যা, এবং আন্ডারস্কোর (_) ব্যবহার করা যায়, তবে স্পেস বা $-চিহ্ন ব্যবহার করা যায় না। তাই সঠিক হলো st-name।
12. getch() এর জন্য প্রয়োজনীয় Header file কোনটি?
উত্তরঃ conio.h
ব্যাখ্যাঃ getch() ফাংশন ব্যবহার করতে conio.h হেডার ফাইল অন্তর্ভুক্ত করতে হয়।
13. উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি?
উত্তরঃ কম্পাইলার
14. মেশিন ভাষায় অনূদিত হয় কোনটি?
উত্তরঃ অপারেশন কোড
15. কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?
উত্তরঃ INTELLECT
16. Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন কিরূপ?
উত্তরঃ many to one
17. কোনটি সি ভাষার ফাংশন?
উত্তরঃ printf
18. কোনটি সি-ভাষায় ব্যবহৃত কী-ওয়ার্ড?
উত্তরঃ for
19. ওয়েবপেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?
উত্তরঃ HTML
20. ওয়েবসাইটের হায়ারারকিক্যাল কাঠামো কী?
উত্তরঃ হোমপেজ নির্ভর ওয়েবসাইট
21. প্রোগ্রামিং ভাষার সর্বনিম্নস্তর কোনটি?
উত্তরঃ মেশিন
22. অনুবাদ প্রোগ্রাম কত প্রকার?
উত্তরঃ ৩
23. কোনটিতে কম মেমরি ও রিসোর্স নিয়ে সহজে প্রোগ্রাম লেখা যায়?
উত্তরঃ পাইথন
24. 4GL বলতে বুঝায়-
উত্তরঃ অতি উচ্চস্তরের ভাষা
25. C প্রোগ্রামিং ভাষায় long integer চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়?
উত্তরঃ ৪ বাইট
26. সাংকেতিক ভাষা কোনটি?
উত্তরঃ অ্যাসেম্বলি ভাষা
27. সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণসংখ্যাকে কি বলা হয়?
উত্তরঃ ইন্টিজার
28. প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়?
উত্তরঃ উচ্চস্তরের ভাষা
29. C প্রোগ্রামের কাঠামো সিকুয়েন্স কোনটি?
উত্তরঃ #include <>→ main ()
30. সি-ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি?
উত্তরঃ scanf()
31. প্রোগ্রামের ভিত্তি কোনটি?
উত্তরঃ কোডিং
ব্যাখ্যাঃ প্রোগ্রাম তৈরি করার মূল কাজই হলো কোডিং, যেখানে অ্যালগরিদম বা লজিককে প্রোগ্রামিং ভাষায় লেখা হয়। তাই প্রোগ্রামের ভিত্তি হলো কোডিং।
32. মেশিন ভাষার প্রধান উপকরণ নিচের কোনটি?
উত্তরঃ 0 এবং 1
ব্যাখ্যাঃ মেশিন ভাষা বাইনারি ভাষা, যেখানে সব নির্দেশ ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়। তাই এর প্রধান উপকরণ হলো 0 এবং 1।
33. প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে?
উত্তরঃ যান্ত্রিক ভাষা
ব্যাখ্যাঃ প্রথম প্রজন্মের ভাষা হলো যান্ত্রিক ভাষা (Machine Language), যা সরাসরি ০ ও ১ দিয়ে লেখা হয় এবং কম্পিউটার এটি সরাসরি বুঝতে পারে।
34. কোন ভাষায় উন্নত প্রোগ্রাম রচনা সম্ভব?
উত্তরঃ উচ্চস্তরের ভাষা
ব্যাখ্যাঃ উচ্চস্তরের ভাষা মানুষ সহজে বুঝতে পারে এবং এতে জটিল ও উন্নত প্রোগ্রাম সহজে লেখা যায়। তাই উন্নত প্রোগ্রাম রচনায় এটি ব্যবহৃত হয়।
35. নিচের কোনটি মধ্যম স্তরের ভাষা?
উত্তরঃ C
ব্যাখ্যাঃ C ভাষাকে মধ্যম স্তরের ভাষা বলা হয়, কারণ এতে উচ্চস্তর ও নিম্নস্তর—দুই ধরনের বৈশিষ্ট্যই রয়েছে।
36. নিচের কোনটি উচ্চ স্তরের ভাষা?
উত্তরঃ ওরাকল
ব্যাখ্যাঃ ওরাকল (Oracle) একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে উচ্চস্তরের ভাষা (যেমন SQL) ব্যবহার করা হয়। তাই এটি উচ্চ স্তরের ভাষার অন্তর্ভুক্ত।
37. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনটি?
উত্তরঃ C++
ব্যাখ্যাঃ C++ একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) ভাষা, যেখানে ক্লাস ও অবজেক্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়।
38. প্রত্যেক প্রোগ্রাম সংগঠনের কয়টি অংশ?
উত্তরঃ 3টি
ব্যাখ্যাঃ প্রত্যেক প্রোগ্রাম সাধারণত ৩টি অংশে বিভক্ত: ইনপুট, প্রসেসিং, এবং আউটপুট।
39. x চলকটি int হলে এর ডেটা ইনপুট করার C ভাষার স্টেটমেন্ট কোনটি?
উত্তরঃ scanf("%d", &x);
ব্যাখ্যাঃ C ভাষায় int টাইপের চলকের মান ইনপুট নেওয়ার জন্য %d ফরম্যাট স্পেসিফায়ার এবং &x ব্যবহার করা হয়। তাই সঠিক স্টেটমেন্ট হলো scanf("%d", &x);।
40. সুডো এর মানে কী?
উত্তরঃ ছদ্ম
ব্যাখ্যাঃ "সুডো" মানে হচ্ছে ছদ্ম বা কৃত্রিম, সাধারণত "ছদ্ম-কোড" বোঝাতে ব্যবহৃত হয়।
41. double ডেটাটাইপের জন্য কত বাইট জায়গা দখল করে?
উত্তরঃ 8
ব্যাখ্যাঃ C ভাষায় double ডেটাটাইপ সাধারণত ৮ বাইট জায়গা দখল করে।
42. '%d' বলতে বুঝায়-
উত্তরঃ decimal integer
এই HSC ICT 5th Chapter MCQ Test সম্পন্ন করার জন্য ধন্যবাদ। যেসব প্রশ্নে ভুল হয়েছে সেগুলোর ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিলে বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। এভাবে নিয়মিত MCQ চর্চা করলে HSC পরীক্ষার প্রস্তুতি আরও শক্ত হবে। তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে নিয়মিত MCQ Test অনুশীলন করতে থাকো।
HSC ICT পঞ্চম অধ্যায়ের মূল বিষয়বস্তু
HSC ICT বিষয়ের পঞ্চম অধ্যায়টি হলো প্রোগ্রামিং ভাষা। এখানে প্রোগ্রামিং ভাষার বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে মূল আলোচনা C প্রোগ্রামিংকে ঘিরেই। C হচ্ছে একটি চতুর্থ প্রজন্মের ভাষা। এখানে C প্রোগ্রামিং এর বেসিক সিন্টেক্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে HSC পরীক্ষায় কমপক্ষে ১টি CQ এবং কয়েকটি MCQ প্রশ্ন আসে। এই অধ্যায়ে ভালো করতে হলে প্রতিটা টপিক বুঝে বুঝে পড়তে হবে। বিশেষ করে C প্রোগ্রামিং এর বিষয়গুলো বেশি করে অনুশীলন করতে হবে। কারণ এগুলা খুবই প্রাক্টিকাল বিষয়।
ICT প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:
প্রোগ্রামের ভাষা
চতুর্থ প্রজন্মের ভাষা
অনুবাদক প্রোগ্রাম
অ্যাসেম্বলার
ইন্টারপ্রেটার
কৃত্রিম বুদ্ধিমত্তা
রোবোটিক্স
ক্রায়োসার্জারি
প্রোগ্রামের গঠন
প্রোগ্রাম তৈরির ধাপসমূহ
অ্যালগরিদম
ফ্লোচার্ট
সি প্রোগ্রামিং ভাষা পুরোটা
MCQ তে ভালো করার কার্যকর উপায়
MCQ তে ভালো করার পূর্বশর্ত হলো মূল বইটি ভালোভাবে রিডিং পড়ে নেওয়া। এরপর বেশি
বেশি MCQ চর্চা করতে হবে, বিশেষ করে বোর্ডের প্রশ্নগুলো। বোর্ড প্রশ্ন অনুশীলন
করলে পরীক্ষায় সাধারণত কী ধরনের প্রশ্ন আসে সে সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।
লজিকালি চিন্তা করলে দেখা যাবে, প্রতিটি অধ্যায় থেকে খুব সীমিত সংখ্যক ইউনিক
MCQ তৈরি করা সম্ভব। তাই যদি তুমি বারবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নগুলো
অনুশীলন করো, তাহলে সেগুলো ধীরে ধীরে তোমার কাছে পরিচিত হয়ে যাবে। ফলে পরীক্ষার
হলে অল্প সময়ের মধ্যেই সহজে সঠিক উত্তর নির্বাচন করতে পারবে।
ভালো প্রস্তুতির আরেকটি বড় সুবিধা হলো আত্মবিশ্বাস। প্রস্তুতি ভালো থাকলে
পরীক্ষার হলে তুমি কম নার্ভাস থাকবে এবং প্রশ্নগুলোর উত্তর আরও আত্মবিশ্বাসের
সাথে দিতে পারবে। তাই নিয়মিত MCQ চর্চা করাই ভালো ফল করার সবচেয়ে কার্যকর উপায়।
HSC ICT বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায়ের MCQ টেস্টগুলো অনুশীলন করে
তোমার প্রস্তুতিকে আরও শক্ত করো।