HSC ICT 2nd Chapter MCQ Test | ৪০+ প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ (PDF)
0.0/5(0 review)
এই HSC ICT 2nd Chapter MCQ Test টি তোমার সহজ ও কার্যকর অনুশীলনের জন্য তৈরি করা হয়েছে। এখানে ৪১টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন রয়েছে, যেগুলোর অনেকগুলোই বিভিন্ন সময়ের অনুষ্ঠিত বিগত পরীক্ষাগুলোতে এসেছে।
MCQ পরীক্ষায় ভালো ফল করার সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত অনুশীলন করা। অনেক সময় অফলাইনে MCQ প্র্যাকটিস করা একটু বিরক্তিকর বা সময়সাপেক্ষ হয়ে যায়, তাই এখানে সহজভাবে অনলাইন MCQ প্র্যাকটিস করার সুযোগ রাখা হয়েছে।
যদি তুমি অফলাইনে অনুশীলন করতে চাও, তাহলে সম্পূর্ণ MCQ প্রশ্নগুলো PDF আকারেও ডাউনলোড করতে পারবে। নিয়মিত এই ধরনের MCQ প্র্যাকটিস করলে ICT (HSC) বিষয়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো আরও পরিষ্কারভাবে আয়ত্ত করা সম্ভব।
নিচে দেওয়া MCQ গুলো অনুশীলন করে তুমি সহজেই নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে। প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথেই নিচে সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখা যাবে, ফলে সাথে সাথে নিজের ভুলগুলো বুঝে নেওয়া সম্ভব।
কুইজের ডান পাশে বা নিচে একটি লাইভ কাউন্টার রয়েছে, যেখানে তুমি দেখতে পারবে এখন পর্যন্ত কতটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, কতটি সঠিক হয়েছে এবং কতটি ভুল হয়েছে। এর মাধ্যমে পুরো টেস্টের অগ্রগতি ও নিজের পারফরম্যান্স এক নজরেই বুঝতে পারবে।
1. মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে?
উত্তরঃ মডুলেশন
ব্যাখ্যাঃ মডেমে যখন ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগনালে রূপান্তর করা হয়, তাকে মডুলেশন বলা হয়। এটি ডেটা ট্রান্সমিশনের জন্য প্রয়োজন।
2. আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি?
উত্তরঃ 4G
ব্যাখ্যাঃ 4G প্রযুক্তি সম্পূর্ণরূপে আইপি ভিত্তিক ডেটা নেটওয়ার্ক, যেখানে ভয়েস এবং ডেটা উভয়ই প্যাকেট সুইচিং পদ্ধতিতে প্রেরণ হয়।
3. নিচের কোনটি wifi স্ট্যান্ডার্ড?
উত্তরঃ 802.11
4. কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?
উত্তরঃ সিমপ্লেক্স
ব্যাখ্যাঃ কম্পিউটার থেকে প্রজেক্টরে ডেটা শুধু একদিকে প্রবাহিত হয়, তাই এটি সিমপ্লেক্স মোড।
5. bps এর পূর্ণরূপ কী?
উত্তরঃ bit per second
6. ডেটা স্থানান্তরের হারকে বলে-
উত্তরঃ ব্যান্ড উইডথ
ব্যাখ্যাঃ ডেটা কত দ্রুত বা পরিমাণে স্থানান্তরিত হচ্ছে তা ব্যান্ডউইডথ দ্বারা নির্ধারিত হয়। এটি মূলত চ্যানেলের ডেটা ট্রান্সফার ক্ষমতা।
7. ফটোডিটেক্টরের কাজ কী?
উত্তরঃ আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা
ব্যাখ্যাঃ ফটোডিটেক্টর হলো এমন একটি ডিভাইস যা আলোর (লাইট) শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, যেমন অপটিক্যাল কমিউনিকেশনে ব্যবহৃত হয়।
8. কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য?
উত্তরঃ আইপি নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক
ব্যাখ্যাঃ 4G মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য হলো আইপি-ভিত্তিক ওয়্যারলেস নেটওয়ার্ক, যেখানে ভয়েস ও ডেটা উভয়ই প্যাকেট সুইচিংয়ের মাধ্যমে পাঠানো হয়।
9. গ্রুপ SMS প্রদান হলো-
উত্তরঃ মাল্টিকাস্ট
10. একটি চ্যানেলের মধ্য দিয়ে ১০ সেকেন্ডে ১,০০,০০০ বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইডথ কত?
উত্তরঃ ১০০০০ bps
ব্যাখ্যাঃ ব্যান্ডউইডথ = মোট বিট ÷ সময় = 1,00,000 ÷ 10 = 10,000 bps। তাই সঠিক উত্তর 10,000 bps।
11. GSM এর পূর্ণ রূপ হলো-
উত্তরঃ Global System for Mobile Communication
12. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো-
উত্তরঃ স্যাটেলাইটে ব্যবহার অধিক উপযোগী
13. ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো-
উত্তরঃ টিভি সম্প্রচার
14. সাশ্রয়ীভাবে পাহাড়ী এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক?
16. একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে?
উত্তরঃ LAN
17. টুইস্টেড পেয়ার ক্যাবল এর সাধারণ রং কোনটি?
উত্তরঃ সাদা
18. ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত?
উত্তরঃ 9600 bps
19. হটস্পট কী?
উত্তরঃ তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা
20. নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়?
উত্তরঃ টেলিগ্রাফ
21. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?
উত্তরঃ LAN
22. রহিম বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য দোকান থেকে RJ45 কানেক্টর ও ১টি সুইচ কিনে আনে। রহিমের বাসার নেটওয়ার্ক কোন টপোলজির হবে?
উত্তরঃ স্টার
23. ব্রডব্যান্ডের ব্যান্ডউইডথ কত?
উত্তরঃ ১ mbps বা অধিক
24. স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
উত্তরঃ হাব
25. ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৩
ব্যাখ্যাঃ ডেটা কমিউনিকেশনের গতি ৩ ভাগে ভাগ করা হয়। (নারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড)
26. কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়?
উত্তরঃ ৪
27. URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়?
উত্তরঃ ডোমেইন নেম
ব্যাখ্যাঃ URL বা ওয়েব ঠিকানা দিয়ে ওয়েবসাইটের ডোমেইন নাম প্রকাশ করা হয়, যা সার্ভারের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে।
28. টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল কোনটি?
উত্তরঃ টুইস্টেড পেয়ার
29. মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়?
উত্তরঃ ২য়
30. ক্লাউড কম্পিউটিং হলো এক ধরনের-
উত্তরঃ নেটওয়ার্ক সার্ভিস
ব্যাখ্যাঃ ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস যেমন স্টোরেজ, অ্যাপ বা প্রসেসিং পাওয়ার ব্যবহার করার পদ্ধতি। তাই এটি হার্ডওয়্যার বা সফটওয়্যার নয়, বরং একটি নেটওয়ার্ক সার্ভিস।
31. SIM এর পূর্ণরূপ হলো-
উত্তরঃ Subscriber Identity Module
32. নেটওয়ার্কের কোন সংগঠনে সার্ভার কম্পিউটার প্রয়োজন হয়?
উত্তরঃ স্টার
ব্যাখ্যাঃ স্টার টপোলজিতে কেন্দ্রীয় সার্ভার বা হাব ব্যবহার হয় যা অন্যদের সংযুক্ত রাখে।
33. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে?
উত্তরঃ STAR
ব্যাখ্যাঃ স্টার টপোলজিতে সব ডিভাইস সরাসরি একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে সংযুক্ত থাকে। তাই এটি কেন্দ্রীয় হাব ব্যবহার করে কাজ করে।
34. কোএক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?
উত্তরঃ 100 Mbps
ব্যাখ্যাঃ কোএক্সিয়াল ক্যাবল সাধারণত 100 Mbps পর্যন্ত ডেটা প্রেরণ করতে পারে। এটি পুরনো LAN নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হতো।
35. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?
উত্তরঃ সুইচ
ব্যাখ্যাঃ সুইচ ডিভাইসটি পোর্ট এবং MAC ঠিকানার ভিত্তিতে ডেটা পাঠায়, তাই এটি নির্দিষ্ট ডিভাইসে ডেটা পৌঁছানো বা ডেটা ফিল্টারিং করতে পারে। হাব বা রিপিটার সব ডিভাইসে পাঠায়।
36. 10 কিলোহার্জ থেকে 1 গিগাহার্জের মধ্যে সীমিত ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয়-
উত্তরঃ রেডিও ওয়েভ
ব্যাখ্যাঃ রেডিও ওয়েভ ৩ কিহার্জ থেকে ৩০ গিগাহার্জ পর্যন্ত বিস্তৃত, যার মধ্যে ১০ কিহার্জ থেকে ১ গিগাহার্জ পড়ে।
37. কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয়?
উত্তরঃ তৃতীয়
ব্যাখ্যাঃ তৃতীয় প্রজন্ম (3G) এবং তার পরের প্রযুক্তিতে ইন্টারনেট ডেটা প্যাকেট সুইচিং পদ্ধতিতে পাঠানো হয়, যেখানে ডেটা ছোট ছোট প্যাকেটে ভাগ করে ট্রান্সমিট করা হয়।
38. কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কী বলা হয়?
উত্তরঃ নেটওয়ার্ক
ব্যাখ্যাঃ কম্পিউটারগুলো একে অপরের সাথে তথ্য আদানপ্রদান করলে তাকে নেটওয়ার্ক বলা হয়। এটি যেকোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা হতে পারে।
39. একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে ব্যান্ডউইথ কত?
উত্তরঃ 2700bps
ব্যাখ্যাঃ ব্যান্ডউইথ = মোট বিট ÷ সময় = 8100 ÷ 3 = 2700 bps। তাই সঠিক উত্তর 2700bps।
40. যখন কপার ওয়্যারসমূহ টুইস্টেড করা হয় তখন কী ফলাফল হয়?
উত্তরঃ EMI কমে
ব্যাখ্যাঃ কাপার ওয়্যারগুলো টুইস্টেড করলে বাইরের ইলেকট্রোম্যাগনেটিক হস্তক্ষেপ (EMI) কমে, কারণ টুইস্টিং প্যাটার্ন সংকেতকে প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করে।
41. কোন প্রযুক্তি ওয়্যারলেস প্যান এর জন্য ব্যবহার করা যায়?
উত্তরঃ ব্লু-টুথ
ব্যাখ্যাঃ ব্লু-টুথ হলো সংক্ষিপ্ত দূরত্বের ওয়্যারলেস প্যান (PAN) সংযোগের জন্য ব্যবহৃত প্রযুক্তি, যা ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদানপ্রদান সহজ করে।
এই HSC ICT 2nd Chapter MCQ Test সম্পন্ন করার জন্য ধন্যবাদ। যেসব প্রশ্নে ভুল হয়েছে সেগুলোর ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিলে বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। এভাবে নিয়মিত MCQ চর্চা করলে HSC পরীক্ষার প্রস্তুতি আরও শক্ত হবে। তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে নিয়মিত MCQ Test অনুশীলন করতে থাকো।
HSC ICT দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয়বস্তু
ICT দ্বিতীয় অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। এখানে শেখার মতো নতুন বিষয়গুলো অনেক এবং প্রায় সবই তোমাদের কাছে নতুন হতে পারে। এছাড়া এই অধ্যায় থেকে CQ তেও কমপক্ষে ২টি সৃজনশীল প্রশ্ন আসে। তাই শুধু কিছু অংশ বেছে পড়া বুদ্ধিমানের কাজ হবে না। পুরো অধ্যায়টি অন্তত ২ বার ভালোভাবে রিডিং পড়া উচিত। এরপর গুরুত্বপূর্ণ টপিকগুলোতে একটু বাড়তি সময় দিলে পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি।
যদিও সব টপিকই গুরুত্বপূর্ণ, তোমাদের সুবিধার জন্য ICT দ্বিতীয় অধ্যায়ের মূল টপিকগুলো নিচে তালিকা আকারে দেওয়া হলো। এই টপিকগুলো থেকে MCQ ও CQ উভয় ধরনের প্রশ্ন আসতে পারে, তাই এগুলো ভালোভাবে পড়ে নেওয়া পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।
ICT দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:
ডেটা কমিউনিকেশনের উপাদান
ডেটা ট্রান্সমিশন স্পীড
ডেটা ট্রান্সমিশন মেথড
ডেটা ট্রান্সমিশন মোড
ডেটা কমিউনিকেশনের মাধ্যম
কো-এক্সিয়াল ক্যাবল
টুইস্টেড পেয়ার ক্যাবল
অপটিকাল ফাইবার ক্যাবল
মোবাইল যোগাযোগ
নেটওয়ার্ক ডিভাইস
নেটওয়ার্ক টপোলজি
MCQ তে ভালো করার কার্যকর উপায়
MCQ তে ভালো করার পূর্বশর্ত হলো মূল বইটি ভালোভাবে রিডিং পড়ে নেওয়া। এরপর বেশি
বেশি MCQ চর্চা করতে হবে, বিশেষ করে বোর্ডের প্রশ্নগুলো। বোর্ড প্রশ্ন অনুশীলন
করলে পরীক্ষায় সাধারণত কী ধরনের প্রশ্ন আসে সে সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।
লজিকালি চিন্তা করলে দেখা যাবে, প্রতিটি অধ্যায় থেকে খুব সীমিত সংখ্যক ইউনিক
MCQ তৈরি করা সম্ভব। তাই যদি তুমি বারবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নগুলো
অনুশীলন করো, তাহলে সেগুলো ধীরে ধীরে তোমার কাছে পরিচিত হয়ে যাবে। ফলে পরীক্ষার
হলে অল্প সময়ের মধ্যেই সহজে সঠিক উত্তর নির্বাচন করতে পারবে।
ভালো প্রস্তুতির আরেকটি বড় সুবিধা হলো আত্মবিশ্বাস। প্রস্তুতি ভালো থাকলে
পরীক্ষার হলে তুমি কম নার্ভাস থাকবে এবং প্রশ্নগুলোর উত্তর আরও আত্মবিশ্বাসের
সাথে দিতে পারবে। তাই নিয়মিত MCQ চর্চা করাই ভালো ফল করার সবচেয়ে কার্যকর উপায়।
HSC ICT বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায়ের MCQ টেস্টগুলো অনুশীলন করে
তোমার প্রস্তুতিকে আরও শক্ত করো।