তাহারেই পড়ে মনে কবিতার MCQ এর মাধ্যমে তুমি Bangla 1st (HSC) বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলো অনলাইনে অনুশীলন করতে পারবে। এই টেস্টে মোট ২৯টি MCQ প্রশ্ন রয়েছে, যা তোমার প্রস্তুতি যাচাই করতে এবং পরীক্ষার আগে নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে সাহায্য করবে।
MCQ পরীক্ষায় ভালো ফল করার সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত অনুশীলন করা। অনেক সময় অফলাইনে MCQ প্র্যাকটিস করা একটু বিরক্তিকর বা সময়সাপেক্ষ হয়ে যায়, তাই এখানে সহজভাবে অনলাইন MCQ প্র্যাকটিস করার সুযোগ রাখা হয়েছে।
যদি তুমি অফলাইনে অনুশীলন করতে চাও, তাহলে সম্পূর্ণ MCQ প্রশ্নগুলো PDF আকারেও ডাউনলোড করতে পারবে। নিয়মিত এই ধরনের MCQ প্র্যাকটিস করলে Bangla 1st (HSC) বিষয়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো আরও পরিষ্কারভাবে আয়ত্ত করা সম্ভব।
নিচে দেওয়া MCQ গুলো অনুশীলন করে তুমি সহজেই নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে। প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথেই নিচে সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখা যাবে, ফলে সাথে সাথে নিজের ভুলগুলো বুঝে নেওয়া সম্ভব।
কুইজের ডান পাশে বা নিচে একটি লাইভ কাউন্টার রয়েছে, যেখানে তুমি দেখতে পারবে এখন পর্যন্ত কতটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, কতটি সঠিক হয়েছে এবং কতটি ভুল হয়েছে। এর মাধ্যমে পুরো টেস্টের অগ্রগতি ও নিজের পারফরম্যান্স এক নজরেই বুঝতে পারবে।
1. 'তাহারেই পড়ে মনে' কবিতায় “কোথা তব নব পুষ্পসাজ” উক্তি কার উদ্দেশ্যে বলা হয়েছে?
উত্তরঃ কবির
ব্যাখ্যাঃ প্রকৃতিতে বসন্ত এলেও কবি নীরব। তিনি বসন্তকে বন্দনা করার জন্য প্রস্তুত নন। তাই তাঁকে উদ্দেশ্য করে ভক্তবৃন্দ আলোচ্য উক্তিটি করে।
2. নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে?
উত্তরঃ কহিল সে মৃদু মধু-স্বরে
3. 'তাহারে এই পড়ে মনে' কবিতায় কে গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে?
উত্তরঃ দখিনা সমীর
ব্যাখ্যাঃ দখিনা সমীর অর্থ দখিনা বাতাস যা বসন্তকালে প্রবাহিত হয়।
4. 'কুহেলী' শব্দের অর্থ কী?
উত্তরঃ কুয়াশা
5. 'তাহারে এই পড়ে মনে' কবিতাটি প্রকাশিত হয়—
উত্তরঃ ১৯৩৫ খ্রিস্টাব্দে
ব্যাখ্যাঃ 'তাহারে এই পড়ে মনে' কবিতাটি ১৯৩৫ খ্রিস্টাব্দে 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
6. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘কুহেলী’ শব্দটি কী অর্থ বহন করে?
উত্তরঃ কুয়াশার চাদর
7. ‘কহিল সে কাছে সরে আসি—’ পরের পঙ্ক্তি কোনটি?
উত্তরঃ কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী
8. তাহারই পড়ে মনে’ কবিতায় ‘উত্তরী’ শব্দের অর্থ কী?
উত্তরঃ চাদর
9. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির গঠনরীতি কোন শ্রেণির?
উত্তরঃ নাট্যকাব্য
10. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন আচ্ছন্ন যে কারণে—
উত্তরঃ প্রিয়জন হারানোর শোকে
11. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন?
উত্তরঃ ঋতুরাজ
12. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?
উত্তরঃ কবিভক্ত
ব্যাখ্যাঃ প্রকৃতিতে বসন্ত এলেও কবি বিরহ বেদনায় নীরব থাকেন। কবিকে নীরব থাকতে দেখে কবিভক্তরা তাঁকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেন।
13. 'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি।' এখানে 'সে' বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তরঃ কবিকে
14. 'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'—চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়–
উত্তরঃ মায়াবী দৃষ্টি
15. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
উত্তরঃ বাতাবি লেবুর ফুল
ব্যাখ্যাঃ বসন্তে বাতাবি লেবুর ফুল ফোটে। কবি তাই বসন্ত এসেছে কিনা নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করেছেন।
16. “এমন উন্মনা তুমি?”- এটি কার উক্তি?
উত্তরঃ কবিভক্তের
17. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি কোন গান বাজার কথা জানতে চেয়েছেন?
উত্তরঃ আগমনী গান
18. 'বেজেছে কি আগমনী গান?'- উক্তিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
উত্তরঃ কবির উদাসীনতা
19. কবিভক্ত কবিকন্ঠে কী শুনতে চেয়েছেন?
উত্তরঃ বসন্ত বন্দনা
20. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কিসের বুকে গন্ধ নেই?
উত্তরঃ মাধবীর
21. পারিবারিক নানা উত্থান-পতনের মধ্য দিয়ে কে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন?
উত্তরঃ সুফিয়া কামাল
22. ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ শীতের রিক্ততা
23. ‘ফুল কি ফোটে নি শাখে?’– কবি এ জাতীয় প্রশ্ন কেন করেছেন?
27. ‘পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?’ – এখানে ‘ঋতুর রাজন’ দ্বারা কোনটিকে নির্দেশ করা হয়েছে?
উত্তরঃ মাঘের সন্ন্যাসী
28. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ মাসিক মোহাম্মদী
29. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার বিশেষ লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ নাটকীয়তা
এই তাহারেই পড়ে মনে কবিতার MCQ সম্পন্ন করার জন্য ধন্যবাদ। যেসব প্রশ্নে ভুল হয়েছে সেগুলোর ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিলে বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। এভাবে নিয়মিত MCQ চর্চা করলে HSC পরীক্ষার প্রস্তুতি আরও শক্ত হবে। তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে নিয়মিত MCQ Test অনুশীলন করতে থাকো।
📚 সম্পূর্ণ তাহারেই পড়ে মনে কবিতার MCQ গুলো PDF হিসেবে ডাউনলোড করুন!
অফলাইনে পড়ার জন্য ব্যাখ্যাসহ সব প্রশ্ন ও উত্তর এক ক্লিকে ডাউনলোড করুন