জীবন ও বৃক্ষ MCQ এর মাধ্যমে তুমি Bangla 1st (HSC) বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলো অনলাইনে অনুশীলন করতে পারবে। এই টেস্টে মোট ৪০টি MCQ প্রশ্ন রয়েছে, যা তোমার প্রস্তুতি যাচাই করতে এবং পরীক্ষার আগে নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে সাহায্য করবে।
MCQ পরীক্ষায় ভালো ফল করার সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত অনুশীলন করা। অনেক সময় অফলাইনে MCQ প্র্যাকটিস করা একটু বিরক্তিকর বা সময়সাপেক্ষ হয়ে যায়, তাই এখানে সহজভাবে অনলাইন MCQ প্র্যাকটিস করার সুযোগ রাখা হয়েছে।
যদি তুমি অফলাইনে অনুশীলন করতে চাও, তাহলে সম্পূর্ণ MCQ প্রশ্নগুলো PDF আকারেও ডাউনলোড করতে পারবে। নিয়মিত এই ধরনের MCQ প্র্যাকটিস করলে Bangla 1st (HSC) বিষয়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো আরও পরিষ্কারভাবে আয়ত্ত করা সম্ভব।
নিচে দেওয়া MCQ গুলো অনুশীলন করে তুমি সহজেই নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে। প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথেই নিচে সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখা যাবে, ফলে সাথে সাথে নিজের ভুলগুলো বুঝে নেওয়া সম্ভব।
কুইজের ডান পাশে বা নিচে একটি লাইভ কাউন্টার রয়েছে, যেখানে তুমি দেখতে পারবে এখন পর্যন্ত কতটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, কতটি সঠিক হয়েছে এবং কতটি ভুল হয়েছে। এর মাধ্যমে পুরো টেস্টের অগ্রগতি ও নিজের পারফরম্যান্স এক নজরেই বুঝতে পারবে।
1. বৃক্ষ বৃদ্ধি ছাড়াও আর কিসের ইঙ্গিত বহন করে?
উত্তরঃ প্রশান্তির
ব্যাখ্যাঃ বৃক্ষ বৃদ্ধি ছাড়াও প্রশান্তির ইঙ্গিত বহন করে। কারণ খুব শান্ত ও ধীর-স্থিরভাবে সে জীবনের গুরুদায়িত্ব পালন করে।
2. 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সাথে কোন নামটি যুক্ত?
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যাঃ ১৯২৬ সালে 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়। যার আদর্শ মুক্তবুদ্ধির চর্চা। এর সদস্যরা 'বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলেন ।
3. 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বক্তব্য অনুযায়ী যারা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেননি তাদের একমাত্র দেবতা কে?
উত্তরঃ অহংকার
4. স্বপ্নপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে কোনটি পরিপূর্ণ?
উত্তরঃ সংসার
ব্যাখ্যাঃ কারণ সংসারের সবাই আত্মচেতনায় ব্যস্ত ।
5. নীরব ভাষায় বৃক্ষ আমাদের কিসের গান শোনায়?
উত্তরঃ সার্থকতার
ব্যাখ্যাঃ বৃক্ষ নীরব ভাষায় সার্থকতার গান শোনায়। কারণ বৃক্ষের বিকাশ, পূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা ।
6. ‘বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি’- কীভাবে?
উত্তরঃ বৃক্ষকে অনুসরণ ও অনুকরণ করে
7. বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই—
উত্তরঃ বৃদ্ধির ইতিহাস
8. নিচের কোনটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ জীবন ও বৃক্ষ
9. বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, কারণ—
উত্তরঃ বৃক্ষ হলো সার্থকতার প্রতীক
10. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে কিসের প্রতীক করতে চেয়েছেন?
উত্তরঃ মনুষ্যত্বের
11. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘তপোবনপ্রেমিক রবীন্দ্রনাথ’ বলতে যা বোঝানো হয়েছে—
উত্তরঃ অরণ্য ও বৃক্ষের বন্দনা
12. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধ অনুযায়ী মানুষের মর্যাদা কিসে?
উত্তরঃ আত্মবৃদ্ধির ক্ষমতায়
13. মোতাহের হোসেন চৌধুরীর মতে, কোনটিকে বড় করে তুললে বৃক্ষের বেদনা সহজে উপলব্ধি করা যায়?
উত্তরঃ কল্পনা ও অনুভূতির চক্ষুকে
14. মোতাহের হোসেন চৌধুরীর কোন গ্রন্থটি বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে এক বিশিষ্ট সংযোজন?
উত্তরঃ সংস্কৃতি কথা
15. আত্মার উন্নতি কীভাবে সম্ভব?
উত্তরঃ প্রেম ও অনুভূতি দ্বারা
16. সুমনা জীবন ও প্রকৃতির সাথে তার জীবনের সম্পর্ক আবিষ্কার করার চেষ্টা করেছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধ অনুসারে সুমনা কিসে মগ্ন?
উত্তরঃ আত্মার সাধনায়
17. বৃক্ষের সার্থকতা ও পরিপূর্ণতার ছবি ফুটিয়ে তুলতে উপলব্ধি করা দরকার বৃক্ষের—
উত্তরঃ ফুল ফোটানো ও ফল ধরানোর ছবিকে
18. 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধ অনুসারে মধুর ও পুষ্ট করে কী গড়ে তুলতে হবে?
উত্তরঃ আত্মা
19. মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়—
উত্তরঃ আত্মিকও
20. কার কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়?
উত্তরঃ সমাজের
21. মানুষকে বড় করে তোলা কার কাজ?
উত্তরঃ সমাজের
22. অপরের স্বার্থপরতার পথে অনর্থায় সৃষ্টি করা কার কাজ?
উত্তরঃ জবরদস্তিপ্রিয় মানুষের
23. “এরা নিরেট মূর্খ ও বিকৃতবুদ্ধি” – কেন?
উত্তরঃ প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে
ব্যাখ্যাঃ প্রেম ও সৌন্দর্যের স্পর্শ যারা লাভ করে না তাদের বুদ্ধি-বিবেক জাগ্রত হয় না। তারা নিজের হীনস্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিষ্ঠুর আচরণ করে। এরা অহংকারী ও বিকৃত বুদ্ধির।
24. বড় মানুষের কাছে জীবনাদর্শের প্রতীক কী?
উত্তরঃ সজীব বৃক্ষ
25. বৃক্ষের দিকে তাকালে জীবনের কোনটি সহজ হয়?
উত্তরঃ তাৎপর্য উপলব্ধি
ব্যাখ্যাঃ বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। কারণ বৃক্ষের গতি ও বিকাশ রয়েছে এবং নিজের প্রাপ্তি অন্যের হাতে নিঃস্বার্থভাবে তুলে দেয়।
26. মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?
উত্তরঃ বৃক্ষকে
ব্যাখ্যাঃ মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। কারণ বৃক্ষ নিজেকে ফুলে-ফলে পরিপূর্ণ করে অন্যের সেবার জন্য প্রস্তুত করে।
27. 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের লেখকের মতে কোন দিকে তাকালে রবীন্দ্রনাথ ভালো করতেন?
উত্তরঃ বৃক্ষের ফুল ফোটানোর দিকে
ব্যাখ্যাঃ কারণ ফুলের ফোটা সহজ কিন্তু বৃক্ষের ফুল ফোটানোয় বৃক্ষের যে সাধনা তা কঠিন।
28. আধ্যাত্মিক দীক্ষাকে গড়ে তুলতে হবে—
উত্তরঃ মধুর ও শান্ত শিক্ষায়
29. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘নিশান’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তরঃ পতাকা
30. নির্মল সৃষ্টিতে তৎপর যে—
উত্তরঃ সৃজনশীল
ব্যাখ্যাঃ সৃজনশীল মানুষের মন নির্মল স্মৃতিতে ভরপুর থাকে।
31. ‘জীবন ও বৃক্ষ’ কোন ধরনের রচনা?
উত্তরঃ প্রবন্ধ
ব্যাখ্যাঃ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর 'সংস্কৃতি কথা' নামক গ্রন্থ থেকে সংকলিত।
32. 'সংস্কৃতি কথা' প্রবন্ধের লেখক কে?
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী
33. বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারা তা নয়, বরং কিসের ইঙ্গিত?
উত্তরঃ প্রশান্তির
34. বৃক্ষকে ‘সার্থকতার প্রতীক’ বলা হয় কেন?
উত্তরঃ গতি ও বিকাশ থাকায়
35. স্থূলবুদ্ধি অর্থ –
উত্তরঃ সূক্ষ্ম বিচারবুদ্ধিহীন
36. 'Civilization' গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ ক্লাইভ বেল
37. 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বর্ণিত মানুষের মর্যাদা কিসে?
উত্তরঃ আত্মতৈরির সক্ষমতায়
38. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তপ্রিয় মানুষেরা মাঝে মাঝে কিসের কথা বলে?
উত্তরঃ মানবপ্রেমের কথা
39. বিচিত্র অভিজ্ঞতা দ্বারা সম্ভব –
উত্তরঃ আত্মার পরিপুষ্টি
40. Ripeness is all—কথাটির অর্থ কী?
উত্তরঃ পরিপক্কতাই সব
এই জীবন ও বৃক্ষ MCQ সম্পন্ন করার জন্য ধন্যবাদ। যেসব প্রশ্নে ভুল হয়েছে সেগুলোর ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিলে বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। এভাবে নিয়মিত MCQ চর্চা করলে HSC পরীক্ষার প্রস্তুতি আরও শক্ত হবে। তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে নিয়মিত MCQ Test অনুশীলন করতে থাকো।
📚 সম্পূর্ণ জীবন ও বৃক্ষ MCQ গুলো PDF হিসেবে ডাউনলোড করুন!
অফলাইনে পড়ার জন্য ব্যাখ্যাসহ সব প্রশ্ন ও উত্তর এক ক্লিকে ডাউনলোড করুন