HSC Biology 1st Paper Chapter 3 MCQ এর মাধ্যমে তুমি Biology 1st বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলো অনলাইনে অনুশীলন করতে পারবে। এই টেস্টে মোট ৩১টি MCQ প্রশ্ন রয়েছে, যা তোমার প্রস্তুতি যাচাই করতে এবং পরীক্ষার আগে নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে সাহায্য করবে।
MCQ পরীক্ষায় ভালো ফল করার সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত অনুশীলন করা। অনেক সময় অফলাইনে MCQ প্র্যাকটিস করা একটু বিরক্তিকর বা সময়সাপেক্ষ হয়ে যায়, তাই এখানে সহজভাবে অনলাইন MCQ প্র্যাকটিস করার সুযোগ রাখা হয়েছে।
নিচে দেওয়া MCQ গুলো অনুশীলন করে তুমি সহজেই নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে। প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথেই নিচে সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখা যাবে, ফলে সাথে সাথে নিজের ভুলগুলো বুঝে নেওয়া সম্ভব।
কুইজের ডান পাশে বা নিচে একটি লাইভ কাউন্টার রয়েছে, যেখানে তুমি দেখতে পারবে এখন পর্যন্ত কতটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, কতটি সঠিক হয়েছে এবং কতটি ভুল হয়েছে। এর মাধ্যমে পুরো টেস্টের অগ্রগতি ও নিজের পারফরম্যান্স এক নজরেই বুঝতে পারবে।
1. জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কিসের প্রভাবে সুচারুভাবে সম্পন্ন হয়?
উত্তরঃ উৎসেচক
2. JD. Watson এর মতে E.coli-এর একটি কোষে কয়টি অণু থাকে?
উত্তরঃ ৩০০-৬০০
3. শুষ্ক বীজে পানির পরিমাণ কত?
উত্তরঃ ৫-১০%
4. C, H, O এর অনুপাত 1:2:1 হওয়া সত্ত্বেও নিচের কোনটি কার্বোহাইড্রেট নয়?
6. অ্যালডিহাইড ও কিটোন গ্রুপযুক্ত চিনিকে কী বলা হয়?
উত্তরঃ রিডিউসিং সুগার
ব্যাখ্যাঃ মনোস্যাকারাইডে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ বিজারক পদার্থ হিসেবে কাজ করে। তাই এ গ্রুপ যুক্ত কার্বোহাইড্রেটকে রিডিউসিং সুগার বলে।
7. কোনটি র্যাফিনোজ এর সংকেত?
উত্তরঃ C18H32O16
8. কোনটি মনোস্যাকারাইড?
উত্তরঃ রাইবোজ
ব্যাখ্যাঃ রাইবোজ একটি পেন্টোজ বা পাঁচ কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইড-এর আণবিক সংকেত C5H10O5।
9. কোনটি গ্লুকোজের সাথে সমপরিমাণে যুক্ত হয়ে সুক্রোজ গঠিত হয়?
উত্তরঃ ফ্রুক্টোজ
ব্যাখ্যাঃ সুক্রোজ উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজ এক সাথে সংযুক্ত হয়ে এক অণু সুক্রোজ গঠন করে।
10. গ্লুকোজের α ফর্মে OH যুক্ত থাকে—
উত্তরঃ ১নং কার্বনের নিচে
11. নিচের কোনটি অধিকাংশ ক্ষেত্রে উদ্ভিদে ইরিথ্রোজ-4 ফসফেট হিসেবে বিরাজ করে?
উত্তরঃ C4H8O4
ব্যাখ্যাঃ C4H8O4 চার কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইড টেট্রোজ। ইরিথ্রোজ হলো একটি টেট্রোজ। উদ্ভিদে অধিকাংশ ক্ষেত্রে টেট্রোজ ইরিথ্রোজ-4 ফসফেট হিসেবে বিরাজ করে। ক্যালভিন চক্রে এর ভূমিকা রয়েছে।
12. গবাদিপশুকে ঘাস হজম করতে সাহায্য করে কোন এনজাইম?
উত্তরঃ সেলুলোজ
13. উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো –
উত্তরঃ সুক্রোজ
14. রিডিউসিং সুগার নয়–
উত্তরঃ Sucrose
ব্যাখ্যাঃ সুক্রোজ গঠনের সময় উভয় সরল শর্করার রিডিউসিং গ্রুপ বন্ধনী গঠনে অংশ নেয়। কোনো মুক্ত রিডিউসিং গ্রুপ থাকে না। তাই এটি রিডিউসিং সুগার নয়।
15. লেভুলোজ কোনটির অপর নাম?
উত্তরঃ ফ্রুক্টোজ
16. কোন ধরনের কার্বোহাইড্রেট শস্য ও আলুতে থাকে?
উত্তরঃ স্টার্চ
ব্যাখ্যাঃ ধান, গম, আলু হচ্ছে স্টার্চের প্রধান উৎস।
17. নিচের কোনটি ট্রায়োজ?
উত্তরঃ গ্লিসার্যালডিহাইড
ব্যাখ্যাঃ গ্লিসার্যালডিহাইড একটি ট্রায়োজ। তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রায়োজ।
18. সাধারণত প্রোটিন বৃহৎ অণুসম্পন্ন একটি—
উত্তরঃ পলিমার
19. জীবদেহের প্রতিটি অঙ্গের গাঠনিক বস্তু হিসেবে কোনটি বিদ্যমান থাকে?
উত্তরঃ প্রোটিন
ব্যাখ্যাঃ জীবদেহের দেহ গঠনকারী অতি প্রয়োজনীয় পদার্থ হলো প্রোটিন বা আমিষ। এটি জীবনের গুরুত্বপূর্ণ বা মূল উপাদান।
20. সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটি?
উত্তরঃ প্রোটামিন
ব্যাখ্যাঃ প্রোটামিন হলো সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এ প্রোটিন পানিতে এবং অ্যামোনিয়া হাইড্রোক্লোরাইডে দ্রবণীয়। এতে ক্ষারীয় অ্যামিনো এসিড বেশি থাকে।
🎁
একটি Premium Model Test ফ্রি নিন!
Google দিয়ে এক ক্লিকে Sign in করলেই পেয়ে যাবেন বাংলা ১ম পত্রের একটি Premium Model Test একদম ফ্রিতে—যেখানে থাকছে ২৫-৩০ সেট MCQ প্রশ্ন।
23. প্রোটিনের অ্যামিনো এসিড মনোমারসমূহ কি বন্ধনীর মাধ্যমে পরস্পর যুক্ত থাকে?
উত্তরঃ পেপটাইড বন্ধন
ব্যাখ্যাঃ প্রোটিনে বহুসংখ্যক অ্যামিনো এসিড পরস্পর পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে দীর্ঘ পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে।
24. ডিমের কুসুমে কোন ধরনের প্রোটিন বিদ্যমান?
উত্তরঃ গ্লোবিউলিন
25. জীবনের ভাষা কোনটি?
উত্তরঃ প্রোটিন
ব্যাখ্যাঃ একটি কোষের অভ্যন্তরে সারাক্ষণ শত শত প্রকার প্রোটিন তৈরি হয় এবং যাকে জীবনের ভাষা বলা হয়।
26. কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়?
উত্তরঃ গ্লুটেলিন
ব্যাখ্যাঃ গ্লুটেলিন প্রোটিন পানিতে অদ্রবণীয় কিন্তু লঘু অ্যাসিড ও ক্ষারীয় দ্রবণে দ্রবণীয়। এ প্রোটিনগুলো উত্তাপে জমাট বাঁধে না। যেমন- ধানের অরাইজেনিন এবং গমের গ্লুটেলিন।
27. ধানের অরাইজেনিন কোন ধরনের প্রোটিন?
উত্তরঃ গ্লুটেলিন
ব্যাখ্যাঃ গ্লুটেলিন পানি ও লবণীয় দ্রবণে অদ্রবণীয়। লঘু অ্যাসিড বা লঘু ক্ষার দ্রবণে দ্রবণীয়। গমের গ্লুটেনিন এবং ধানের অরাইজেনিন গ্লুটেলিন প্রোটিনের উদাহরণ।
28. কোনটি অ্যালকোহলে দ্রবীভূত হয়?
উত্তরঃ প্রোলামিন
29. ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে?
উত্তরঃ অ্যালবুমিন
ব্যাখ্যাঃ ডিমের সাদা অংশে অ্যালবুমিন জাতীয় প্রোটিন। ডিমের কুসুম গ্লোবিউলিন জাতীয় প্রোটিন।
30. নিচের কোনটি যুগ্ম প্রোটিন নয়?
উত্তরঃ স্ক্লেরোপ্রোটিন
ব্যাখ্যাঃ যেসব প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে অ্যামিনো অ্যাসিড ও একটি অপ্রোটিন অংশ উৎপন্ন হয় তাদের যুগ্ম প্রোটিন বলে। লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন ইত্যাদি।
এই HSC Biology 1st Paper Chapter 3 MCQ সম্পন্ন করার জন্য ধন্যবাদ। যেসব প্রশ্নে ভুল হয়েছে সেগুলোর ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিলে বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। এভাবে নিয়মিত MCQ চর্চা করলে HSC পরীক্ষার প্রস্তুতি আরও শক্ত হবে। তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে নিয়মিত MCQ Test অনুশীলন করতে থাকো।