বিলাসী গল্পের MCQ এর মাধ্যমে তুমি Bangla 1st (HSC) বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলো অনলাইনে অনুশীলন করতে পারবে। এই টেস্টে মোট ৫৭টি MCQ প্রশ্ন রয়েছে, যা তোমার প্রস্তুতি যাচাই করতে এবং পরীক্ষার আগে নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে সাহায্য করবে।
MCQ পরীক্ষায় ভালো ফল করার সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত অনুশীলন করা। অনেক সময় অফলাইনে MCQ প্র্যাকটিস করা একটু বিরক্তিকর বা সময়সাপেক্ষ হয়ে যায়, তাই এখানে সহজভাবে অনলাইন MCQ প্র্যাকটিস করার সুযোগ রাখা হয়েছে।
যদি তুমি অফলাইনে অনুশীলন করতে চাও, তাহলে সম্পূর্ণ MCQ প্রশ্নগুলো PDF আকারেও ডাউনলোড করতে পারবে। নিয়মিত এই ধরনের MCQ প্র্যাকটিস করলে Bangla 1st (HSC) বিষয়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো আরও পরিষ্কারভাবে আয়ত্ত করা সম্ভব।
নিচে দেওয়া MCQ গুলো অনুশীলন করে তুমি সহজেই নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে। প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথেই নিচে সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখা যাবে, ফলে সাথে সাথে নিজের ভুলগুলো বুঝে নেওয়া সম্ভব।
কুইজের ডান পাশে বা নিচে একটি লাইভ কাউন্টার রয়েছে, যেখানে তুমি দেখতে পারবে এখন পর্যন্ত কতটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, কতটি সঠিক হয়েছে এবং কতটি ভুল হয়েছে। এর মাধ্যমে পুরো টেস্টের অগ্রগতি ও নিজের পারফরম্যান্স এক নজরেই বুঝতে পারবে।
1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিম বঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ দেবানন্দপুর গ্রামে
2. 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় প্রসঙ্গে 'সুনাম' কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে?
উত্তরঃ দুর্নাম
3. ন্যাড়া ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি?
উত্তরঃ কাছে স্কুল না থাকায়
4. মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কত দিন?
উত্তরঃ দেড় মাস
5. সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
6. ‘কাগজ তো ইঁদুর ও আনতে পারে’-উক্তিটি কার?
উত্তরঃ মৃত্যুঞ্জয়ের
7. খরিশ গোখরাটি ধরতে মৃত্যুঞ্জয়ের কত সময় লেগেছিল?
উত্তরঃ মিনিট পাঁচেক
8. 'ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো'- উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে?
উত্তরঃ বিলাসী
9. অসুস্থ থাকাকালীন মৃত্যুঞ্জয় কত দিন অচেতন অবস্থায় ছিল?
উত্তরঃ ১০-১৫ দিন
10. ন্যাড়াকে বনের পথ পার করে দিতে বিলাসী দ্বিধার মূল কারণ কোনটি?
উত্তরঃ মৃত্যুঞ্জয় কে একা রেখে যাওয়া
11. ন্যাড়ার আত্মীয় তার স্বামীর সাথে কত বছর নির্দয় ঘর করেছিলেন?
উত্তরঃ ২৫ বছর
12. ‘নিকা’ শব্দটি বিলাসী গল্পে কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ বিয়ে অর্থে
13. কী দেখে ন্যাড়া বুঝতে পারল যে মৃত্যুঞ্জয় ও বিলাসী সুখে আছে?
উত্তরঃ তাদের মুখে প্রসন্নতা দেখে
14. ‘পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে'- বাক্যংশটিতে ‘সুখ্যাতি’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ ব্যঙ্গ করে নিন্দা
15. মৃত্যুঞ্জয় যে সাপটি ধরেছিল সেটির নাম কী?
উত্তরঃ খরিশ গোখরো
16. মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে?
উত্তরঃ আমবাগান জমা দিয়ে
17. গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল?
উত্তরঃ মৃত্যুঞ্জয়ের
18. 'সম্ভবত তারা প্রত্নতাত্ত্বিক এর গবেষণার বিষয়' উক্তিতে কি প্রকাশ পেয়েছে?
উত্তরঃ ব্যঙ্গ
19. ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে?
উত্তরঃ তোগলক খাঁ
20. বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো?
উত্তরঃ থার্ড ক্লাসে
21. মাঝেমাঝেই স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো?
উত্তরঃ মৃত্যুঞ্জয় এর সাথে
22. সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করেন?
উত্তরঃ ১৯৩৬ সালে
23. 'কামস্কাটকার' রাজধানী কোথায় কোন গল্পে উল্লেখ আছে?
উত্তরঃ বিলাসী
24. সরস্বতী খুশি হয়ে বর দিবেন কী- এ কথার কারণ কী?
উত্তরঃ ছাত্রদের কষ্ট
25. 'বিলাসী' গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগ কে বিদ্যাার্জনের জন্য দীর্ঘ দ্রুত অতিক্রম করতে হয়?
উত্তরঃ ৮০ ভাগকে
26. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী?
উত্তরঃ মতিলাল চট্টোপাধ্যায়
27. ন্যাড়া স্কুল যাতায়াতের পথ কত ক্রোশ দূরে?
উত্তরঃ দুই ক্রোশ
28. মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল?
উত্তরঃ ভাইপোর নানাবিধ দুর্নাম করা
29. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮৭৬ খ্রিস্টাব্দে
30. 'উপরের আদালতের হুকুমে' বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
উত্তরঃ স্রষ্টার নির্দেশ
31. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
উত্তরঃ ২৪ বছর
32. 'বিলাসী' গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বুঝাতে চেয়েছে?
উত্তরঃ মেকি স্বামীপ্রেম
33. অসুস্থ মৃত্যুঞ্জয় কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়?
উত্তরঃ সন্ধ্যায়
34. শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি?
উত্তরঃ মন্দির
35. শরৎচন্দ্র কোন গল্পের জন্য ‘কুন্তলীন’ পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ মন্দির
36. ‘দেবদাস’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ?
উত্তরঃ উপন্যাস
37. ‘চরিত্রহীন’ কে রচনা করেন?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
38. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
উত্তরঃ শ্রীকান্ত
39. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
40. মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল?
উত্তরঃ আম-কাঁঠাল
41. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তরঃ কলকাতা
42. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৯৩৮ খ্রিস্টাব্দে
43. ‘যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আরএকদিন পাইয়াছিলাম’- এই বস্তুটি প্রকৃতপক্ষে কী?
উত্তরঃ ভালোবাসা
44. বিলাসীর আত্মমর্মদাবোধ প্রকাশিত হয়েছে কোন উক্তিটির মাধ্যমে?
উত্তরঃ বাবা আমাকে বাবুরে সাথে নিকা দিয়েছে জানো
45. ‘বিষহরি আজ্ঞা’ কী?
উত্তরঃ মন্ত্র
46. ‘একলা যেতে ভয় করবে না তো’- উক্তিটি কার?
উত্তরঃ বিলাসীর
47. মৃত্যুঞ্জয় কে সেবা-যত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে?
উত্তরঃ বিলাসী
48. মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কত দিন বেঁচে ছিল?
উত্তরঃ সাত দিন
49. ‘বিলাসী’ গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে?
উত্তরঃ বিষপানে
50. ‘বিলাসী’ গল্পে ছোট বাবু তাঁর স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেন?
55. মৃত্যুঞ্জয়ের বাগানে অর্ধেক অংশকে নিজের বলে কে দাবি করত?
উত্তরঃ খুড়া
56. সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি?
উত্তরঃ শিকড় বিক্রি
57. যমরাজ মৃত্যুঞ্জয় এর সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে?
উত্তরঃ বিলাসীর
এই বিলাসী গল্পের MCQ সম্পন্ন করার জন্য ধন্যবাদ। যেসব প্রশ্নে ভুল হয়েছে সেগুলোর ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিলে বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। এভাবে নিয়মিত MCQ চর্চা করলে HSC পরীক্ষার প্রস্তুতি আরও শক্ত হবে। তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে নিয়মিত MCQ Test অনুশীলন করতে থাকো।
📚 সম্পূর্ণ বিলাসী গল্পের MCQ গুলো PDF হিসেবে ডাউনলোড করুন!
অফলাইনে পড়ার জন্য ব্যাখ্যাসহ সব প্রশ্ন ও উত্তর এক ক্লিকে ডাউনলোড করুন